Views Bangladesh Logo

নকল-প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেবেন শিক্ষামন্ত্রী মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষাঙ্গণে নকল ও প্রশ্নপত্র ফাঁস আর হবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অতীতে দায়িত্বকালেও নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থায় এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, তাই আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর জন্য ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা এবং আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলোর জবাবদিহি দেওয়া হবে না, তবে তার সময় এবং ভবিষ্যতেও দুর্নীতি হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির বিষয়ে অনিয়মের অভিযোগের প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।

বেসরকারি শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি জানান, সরকার বিষয়টি সম্পর্কে সচেতন এবং সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ৫৪ বছর পরও শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার না দেওয়া হতাশাজনক। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম। তাই শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ