Views Bangladesh Logo

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাস এমআইএসটি গ্র্যাজুয়েটদের

ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ এক ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ তৈরি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১০ জুন) রাতে অনুষ্ঠিত এই আয়োজনে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে দেখা যায়, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে মঞ্চে উপস্থিত থাকার সময় এক পর্যায়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের অংশ হিসেবে তাকে ঘিরে তুলে ধরে আনন্দ প্রকাশ করেন—যা পরে বিভিন্ন ভিডিওতে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে এই মুহূর্তটি দেখা যায়, যেখানে তিনি হাস্যোজ্জ্বল অবস্থায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর অনেকেই শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে আধুনিকায়ন ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

তিনি জানান, শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। তরুণদের মেধা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ