Views Bangladesh Logo

টানা দ্বিতীয় বছর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইডটকো বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘মোস্ট সাস্টেইনেবল ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার চ্যাম্পিয়ন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে। টানা দ্বিতীয় বছরের মতো এ স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।

এই পুরস্কার বাংলাদেশের টেকসই ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, পরিবেশবান্ধব কার্যক্রম এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় ইডটকো বাংলাদেশের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, অবকাঠামো ভাগাভাগি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, সম্পদ পুনর্ব্যবহার, জলবায়ু সহনশীলতা এবং মানুষের ক্ষমতায়নের মতো উদ্যোগের মাধ্যমে তারা টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ বলেন, এই স্বীকৃতি দায়িত্বশীল ব্যবসার প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। তার ভাষায়, টেকসই উন্নয়ন তাদের জন্য আলাদা কোনো উদ্যোগ নয়; বরং নির্মাণ, পরিচালনা ও প্রবৃদ্ধির প্রতিটি ধাপের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, ব্যবসায়িক কার্যক্রমে টেকসই উন্নয়নের নীতি অনুসরণ করে ইডটকো বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি পরিবেশ, সমাজ ও দেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে কাজ করছে।

ইডটকো বাংলাদেশ ‘টাওয়ার টু পাওয়ার’, ‘ডিজিটাল লার্নিং’, ‘রেঞ্জার্স ভলান্টিয়ার প্রোগ্রাম’ এবং বিভিন্ন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে এক লাখের বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এসব উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন এজেন্ডা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও অবদান রাখছে।

‘সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ’ ও ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম’ যৌথভাবে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বাংলাদেশের এসডিজি অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখা প্রতিষ্ঠানগুলোকে এ স্বীকৃতি দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ