সাংবাদিক নিপীড়নের সব আইন বাদ দেওয়ার প্রস্তাব সম্পাদক পরিষদের
যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব দেয় সম্পাদক পরিষদ।
পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকের কাছে এই তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
তিনি বলেন, আমরা চাই দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে আমরা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছি। সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে