Views Bangladesh Logo

নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সম্পাদক পরিষদের

নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের সময় মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ প্রেক্ষাপটে সম্পাদক পরিষদ রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে নির্বাচনকালীন সংবাদ কাভারেজের সময় সাংবাদিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে। একই সঙ্গে সম্পাদক পরিষদ রাজনৈতিক দলগুলোর প্রতিও অনুরোধ করেছে যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কার্যকর ভূমিকা পালন করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সম্পাদক পরিষদ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করবেন এবং নির্বাচনের সময় সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ