লিটারে ৪ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাবেই দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে উৎপত্তিস্থলেই পণ্যের দাম বেড়ে যাচ্ছে, যার প্রভাব স্থানীয় বাজারেও পড়ছে।
তিনি আরও বলেন, নতুন দাম নির্ধারণের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে সরকার আশা করছে। একই সঙ্গে ভোক্তাদের প্রতি বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় রেখে বিষয়টি দেখার আহ্বান জানান তিনি।
সরকারের পক্ষ থেকে বাজার তদারকি জোরদার করা হবে বলেও ইঙ্গিত দেন বাণিজ্যমন্ত্রী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে