নারী নিপীড়নের বিরুদ্ধে ইডেন কলেজের সমাবেশ-মশাল মিছিল
দেশজুড়ে ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে ইডেন কলেজ ক্যাম্পাস থেকে এই মশাল মিছিল বের হয়।
এর আগে, সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ জানান তারা।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।
তারা বলেন, ‘রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলায়ও এখন কেউ নিরাপদ নয়। সারাদেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না’।
দেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বানও জানান ইডেন কলেজের শিক্ষার্থীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে