Views Bangladesh Logo

আজীবন সম্মাননায় ভূষিত হলেন এডি মার্ফি

হলিউডের কিংবদন্তি কমেডি অভিনেতা এডি মার্ফিকে আজীবন সম্মাননা দিয়েছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। চলচ্চিত্রে প্রায় পাঁচ দশকের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়।

৬৪ বছর বয়সী মার্ফি আশির দশকে স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার শুরু করেন। জনপ্রিয় টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়ার পর বড় পর্দায় পা রাখেন। ১৯৮৪ সালে ‘বেভারলি হিলস কপ’-এর মাধ্যমে সুপারস্টার খ্যাতি পান তিনি। এরপর ‘কামিং টু আমেরিকা’, ‘নাটি প্রফেসর’ ও অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘শ্রেক’ দিয়ে নিজের অবস্থান আরও পোক্ত করেন।

সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত মার্ফি পরিবার, সন্তান ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রিয় মানুষদের একসঙ্গে দেখে অভিভূত হয়ে মঞ্চেই চোখে জল চলে আসে তার।
অনুষ্ঠানে তাকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন পরিচালক স্পাইক লি, কমেডিয়ান মার্টিন লরেন্স ও ক্রিস রক, ‘শ্রেক’-এর সহশিল্পী মাইক মায়ার্স, সংগীতশিল্পী স্টিভি ওয়ান্ডার এবং কমেডিয়ান কেভিন হার্টসহ আরও অনেকে। পুরস্কার অনুষ্ঠানটি আগামী ৩১ মে নেটফ্লিক্সে সম্প্রচার হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ