Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। সভায় দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অবকাঠামো খাতের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি উদ্যোগ রয়েছে।

আলোচনা শেষে প্রকল্পগুলো একনেকের চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ