Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদনের অপেক্ষায় ১৬ মেগা প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা। বৈঠকে মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। একনেকের বৈঠকে উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, জনসেবা এবং অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প থাকতে পারে। তবে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, তা বৈঠকে সিদ্ধান্তের পর বিস্তারিত জানা যাবে।

বর্তমান সরকারের মেয়াদে এর আগে অনুষ্ঠিত একনেকের সভাগুলোতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় একনেক সভায় এবার একসঙ্গে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ