Views Bangladesh Logo

একনেকে ১৭ প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে তারেক রহমান-এর সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, সভায় উপস্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বেশিরভাগই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে পাস হয়েছে, আর কয়েকটির ক্ষেত্রে মন্তব্য ও পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক প্রকল্প এমন পর্যায়ে রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা নতুন করে যাচাই করা জরুরি।

প্রকল্প অনুমোদনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ব্যয় সাশ্রয় ও যৌক্তিকতা যাচাইয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ