Views Bangladesh Logo

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল আপিলেও বহাল

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলেও বহাল রেখেছে নির্বাচন কমিশন।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়। ফলে তার মনোনয়নপত্র বাতিলের আগের সিদ্ধান্তই বহাল থাকছে।

এর আগে রোববার (২৬ এপ্রিল) তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনগত দিক পর্যালোচনা করেও মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি।

আপিল খারিজের পর মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন এবং প্রয়োজনে উচ্চ আদালতে (হাইকোর্টে) যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ