Views Bangladesh Logo

উপনির্বাচনে মাঠে নামছে সেনা, সব স্থানীয় নির্বাচন জুনের আগে: ইসি

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে কমিশন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন স্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য তুলনামূলকভাবে কিছুটা সময় পাওয়া যেতে পারে। তবে এর পরপরই শুরু হবে পবিত্র রমজান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা।

এমন ব্যস্ত সময়সূচির মধ্যেই উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনগুলো সম্পন্ন করতে সম্ভাব্য সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানান তিনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় নির্বাচনে নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবহারের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, উপনির্বাচনের ক্ষেত্রেও তার সর্বোচ্চ প্রয়োগের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ