Views Bangladesh Logo

খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন ,আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।


শুক্রবার (১৩ জুন) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। উভয় পক্ষই এই বিষয়টি যৌথ বিবৃতিতে স্পষ্ট করেছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন খুব শিগগিরই তারিখ ঘোষণা করবে।”

শেখ হাসিনার কথিত অপরাধ এবং তার প্রত্যাবর্তন প্রশ্নে নির্বাচনী রোডম্যাপে কোনো প্রভাব পড়বে কিনা — এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “যৌথ বিবৃতিতে সংস্কার ও ন্যায়বিচার বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে নির্বাচনের আগেই এসব ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ