Views Bangladesh Logo

নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আজ সকাল থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে এ আবেদন গ্রহণ শুরু হয়। চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করবে ইসি ।

আরও জানা গেছে, আপিল আবেদন গ্রহণের জন্য দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে। এই বুথগুলোতে থাকা ১০ জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী ৫ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ