Views Bangladesh Logo

নির্বাচন নিয়ে অনির্ধারিত বৈঠকে ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অনির্ধারিত বৈঠকে বসেছে নতুন নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়, জানিয়েছে ইউএনবি।

বৈঠকে দেশের ভোটার তালিকা প্রস্তুতি এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে অন্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২ নভেম্বর সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন সিইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সঙ্গে আরও চারজন নির্বাচন কমিশনার দায়িত্ব নেন। তারা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ