Views Bangladesh Logo

ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার পাঠানো ওই চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা ইস্যু ও নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের বিষয়ে আগের জমা পড়া আবেদনগুলো ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।

তবে নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে ভোটার স্থানান্তরের কার্যক্রম আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ