Views Bangladesh Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে। বুধবার (৪ মার্চ) ইসির অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ইসির এক কর্মকর্তা জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল। আজ সেই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ করা হলো।

তিনি আরও জানান, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির পর এ দুই আসনের ফল ঘোষণা করা হবে। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি; যা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই দিনে তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরে সরকার গঠন করেছে বিএনপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ