Views Bangladesh Logo

৩৩৮ থানার ওসি বদলির তালিকা ইসিতে

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য দেশের সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি বদলির তালিকা বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। ইসি সূত্রে জানা গেছে এ তথ্য।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বুধবার নির্বাচন কমিশন ৩৩৮ থানার ওসি বদলির তালিকা পেয়েছে। যদিও ইসি এখনো অনুমোদন দেয়নি।"

এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ওসি বদলির চিঠি সচিব (নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম) স্যারের কাছে আছে। আমরা বিষয়টি নিয়ে বসবো। তবে এখনো চূড়ান্ত হয়নি। আমরা এটি যাচাই-বাছাই করবো।

প্রসঙ্গত, ইসির ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, যাচাই বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ