২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। আগের তালিকা অনুযায়ী এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। অর্থাৎ, নতুন হালনাগাদে দেশে মোট ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।
প্রকাশিত তালিকার পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, মোট ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। তথ্যমতে, এই সময়ে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ।
নির্বাচন কমিশন সচিবালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে কেবল তাদেরই এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো বলে জানিয়েছে কমিশন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে