Views Bangladesh Logo

ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা দ্রুত সচলের নির্দেশ ইসির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে অচল হয়ে পড়া সিসিটিভি ক্যামেরাগুলো জরুরি ভিত্তিতে সচল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবিলম্বে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেগুলোর সার্বিক তথ্য প্রস্তুত করতে হবে। এই তথ্যের হার্ডকপি ও নিকশ ফন্টে লিখিত সফটকপি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে, যা পরবর্তীতে ইসির নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানো হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরা অচল থাকলে তা জরুরি ভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে তাগিদ দিতে হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এরপর নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ