Views Bangladesh Logo

১৯ এএসপিকে বদলির প্রস্তাবে ইসির সম্মতি

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৯ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিত এ সম্মতি দেয় ইসি।

ইসির এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি বা পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। ১৯ জন সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলির বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ