Views Bangladesh Logo

ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

সলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে শীর্ষ কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের এই বৈঠক। এ জন্য আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ