সৈয়দপুরের ঘটনায় ইসির কোনো মন্তব্য করার এখতিয়ার নেই: ইসি সচিব
সৈয়দপুরের ঘটনায় ইসির কোনো মন্তব্য করার এখতিয়ার নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও জামায়তের আমিরের বিষয়ে পুলিশ জানাবে বলে উল্লেখ করেছেন তিনি। কিছু অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে ১১ দলীয় জোট ইসিকে অভিযোগ জমা দিয়েছে।
এসময় তিনি বলেন, ‘এই টাকা যদি বৈধ হয় এবং এর সোর্স যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন। টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তবে সেটি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। যদি অর্থটি অবৈধ উপায়ে অর্জিত হয় বা কালো টাকা হয়, তবে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।’
এর আগে, আজ বেলা ১২টার দিকে ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। আটকের পর তিনি ‘অসুস্থ’ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে