Views Bangladesh Logo

এনআইডি সংশোধন সহজ করতে ইসির ৫ সদস্যের কমিটি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে বিদ্যমান নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে বর্তমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাব তৈরিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক জাকির মাহমুদের সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ), আর সদস্য সচিবের দায়িত্বে থাকবেন সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন)।

চিঠিতে আরও বলা হয়েছে, এই কমিটিকে জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনাবিষয়ক কর্মশালার একটি প্রস্তাবনা প্রস্তুত করে এনআইডি মহাপরিচালকের (ডিজি) কাছে উপস্থাপন করতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ