Views Bangladesh Logo

১২ দেশ ও চার সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী, আবেদনের সময় বাড়াল ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ আবেদনের সময়সীমা ২১ নভেম্বর নির্ধারণ করেছিল ইসি। এবার তা বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সূত্র জানায়, এরই মধ্যে ১২টি দেশ ও চারটি সংস্থা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার আগ্রহের কথা ইসিকে জানিয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী, যেকোনো সংস্থা বা ব্যক্তি ইসির ওয়েবসাইটে প্রদত্ত ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবে। যেকোনো তথ্য জানতে ইসিতে যোগাযোগ করা যাবে।

অশোক কুমার দেবনাথ বলেন, 'বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বৃদ্ধির আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছে। কমিশন অনুমোদনও করেছে। বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য এ সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এ পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটি সংস্থার আবেদন পেয়েছি। তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণে আসতে আগ্রহের কথা জানিয়েছে। ব্যক্তি সংখ্যা বিবেচনা করলে ৩০ থেকে ৩২ জন হবে। তবে এ সংখ্যা সামনে বাড়তে পারে। চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকট্রোরাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চারজন, আইআরআই থেকে পাঁচজন এবং ইইউ থেকে চারজন নির্বাচন পর্যবেক্ষণে আসবেন।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ