Views Bangladesh Logo

সোমবার ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রথম ধাপে দেশের ১৩টি জেলায় ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তেজগাঁওয়ের গর্ভমেন্ট প্রিন্টিং প্রেসে ব্যালট পেপার নিতে এসেছেন তিন জেলার দায়িত্বশীল কর্মকর্তারা।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠী, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা জেলায় পাঠানো হচ্ছে নির্বাচনি সামগ্রী।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার পর তেজগাঁওয়ের গর্ভমেন্ট প্রিন্টিং প্রেসে গিয়ে দেখা যায়, সকাল থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া, মাগুরা ও রাঙামাটি থেকে দায়িত্বশীল কর্মকর্তারা ব্যালট পেপার নিতে এসেছেন। প্রথমে তারা নির্বাচন কমিশন ভবনে গিয়ে সিল সংগ্রহ করেন।

গতকাল রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ইসির পাঠানো চিঠিতে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড গ্রহণের অনুরোধ জানানো হয়।

আগামী ৭ জানুয়ারি সারা দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ