Views Bangladesh Logo

বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা ইসির

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের জাতীয় সংসদে ত্রয়োদশ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়ী হওয়ার পর ঢাকা-১৭ আসন গ্রহণ করার কারণে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ গেজেট প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে আসনটি শূন্য ঘোষণা করেন।

গেজেটে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে নির্বাচিত প্রার্থী তারেক রহমান সংবিধানের ৭১ অনুচ্ছেদ (২)(ক) অনুযায়ী ঢাকা-১৭ আসন গ্রহণের ইচ্ছা প্রকাশ করায় ১৬ ফেব্রুয়ারি থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হলো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসনেই জয়ী হয়েছেন। একই সঙ্গে বিএনপি ২১২ আসনে জয়ী হয়ে সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ