Views Bangladesh Logo

মাঠ কর্মকর্তাদের কাছে ভোটকেন্দ্রের তালিকা চেয়ে ইসির চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ জন্য মাঠ কর্মকর্তাদের কাছ থেকে ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে এ সম্পর্কিত ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত একটি চিঠি সব জেলার রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি উল্লেখ করেছে, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী গত ১৬ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। দাবি আপত্তি নিষ্পত্তি করে ১৭ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের সম্ভাব্য প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তারা ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত করা সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা অনুসারে সরেজমিনে যাচাই-বাছাই করবেন।

এতে আরও বলা হয়, সম্ভাব্য ভোটকেন্দ্রগুলো উল্লিখিত নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন করে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে। সংশোধিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী পাঁচ কার্যদিবসের মধ্যে দুইটি হার্ড কপি (নিকস ফন্টে ওয়ার্ড ফাইল সিডিসহ) বাহক মারফত প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ