এবার ৬৫০ পুলিশ সদস্যের বদলিতে ইসির সম্মতি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে এবার সাড়ে ছয় শ পুলিশ সদস্যের বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছেন এসআই, এএসআই, সার্জেন্ট, কনস্টেবল পদমর্যাদার কর্মকর্তারা।
বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এই সম্মতি জানানো হয়।
এ ব্যাপারে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ থেকে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির পূর্বে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।
এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে