আজ ইস্টার সানডে
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ও আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ইস্টার সানডে পালন করছে।
খ্রিস্টান বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব যিশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করে পালিত হয়। নিউ টেস্টামেন্ট অনুসারে, রোমানদের দ্বারা ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিনে এই ঘটনা ঘটেছিল।
আজ এই বিশেষ দিন উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতারা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এদিকে ভ্যাটিকান সিটিতে পোপ চতুর্দশ লিও প্রথমবারের মতো ইস্টার সানডে পালন করছেন। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এই আনন্দময় দিনটির ওপর বিষণ্নতার ছায়া ফেলেছে। যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার মার্কিন জন্মগ্রহণকারী এই পোপ আজ সকাল সাড়ে আটটায় (জিএমটি) সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার অনুসারীর সামনে গণপ্রার্থনা পরিচালনা করবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে