Views Bangladesh Logo

Epicenter Chhatak

সিলেটে নয় দিনের মাথায় আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

সিলেটে নয় দিনের ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

আবহাওয়াবিদদের ভাষ্য, এটি ‘মৃদু ভূমিকম্প’ হওয়ায় অনেকেই কম্পন অনুভব করেননি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা।

এ ছাড়া গত ১ ফেব্রুয়ারি ভোর ৪টায় সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেটে সাম্প্রতিক সময়ে দফায় দফায় কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ