Views Bangladesh Logo

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

 VB  Desk

ভিবি ডেস্ক

ভুটানের পুনাখায় উৎপত্তি হওয়া একটি ভূমিকম্প আজ রোববার রাত ১১টা ৩৬ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল পুনাখা শহর থেকে ৫ কিলোমিটার দূরে।

বাংলাদেশের পাশাপাশি ভুটান, ভারত ও চীনেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ