দেশে আবারো ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তি হয়েছে ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতে সিকিমে।
সিকিমে কেন্দ্রিত এই ভূমিকম্পের প্রভাব পড়ে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। জলপাইগুড়ি, দার্জিলিং এবং শিলিগুড়ি-র বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। তবে কম্পনের তীব্রতা কম থাকায় কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতেই ৫ থেকে ৭ তারিখের মধ্যে সিকিমে প্রায় ১৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় কম্পনের উৎসস্থল ছিল রাবাংলা থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে