Views Bangladesh Logo

আসামে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চলও

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের আসাম রাজ্যে ৩ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আসামের দক্ষিণ সালমারা মানকাচার এলাকা, যা ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা এখনো নির্ধারণ করা যায়নি। তবে এটি অগভীর ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে উৎপত্তিস্থলের আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে কম্পন বেশি অনুভূত হয়।

ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারাও কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ