Views Bangladesh Logo

দেশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১ অক্টোবর দুপুর ১২টা ১৫ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ২। এর উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে, যা রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তর এটিকে মৃদু ভূমিকম্প হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ