Views Bangladesh Logo

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ২৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা ইয়াসমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ এবং এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।

এর আগে গত ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এ ছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল দেশে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ