ভূমিকম্পে কাঁপল ভারতের কিছু অংশ
ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের কিছু অংশে। শনিবার (২ ডিসেম্বর) সকালে কলকাতা, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ভূমিকম্প টের পাওয়া গেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে ত্রিপুরা, মিজোরামেরও বেশ কিছু এলাকায়।
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির মুম্বাইয়ের কর্মকর্তা কিরণ নারখেদে সংবাদমাধ্যমকে বলেন, ‘শনিবারের ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল বাংলাদেশ। আফগানিস্তানে ভূমিকম্প হলে যেমন দিল্লি কেঁপে ওঠে, তেমনই বাংলাদেশে ভূকম্পনের ফলে কলকাতাসহ বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। কেঁপেছে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের কয়েকটি এলাকা।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে