Views Bangladesh Logo

জাতীয় প্রেসক্লাবে ৫ সাংবাদিক নিষিদ্ধের ঘটনায় ডিইউজের নিন্দা ও উদ্বেগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা সাংবাদিক ইউনিয়ন জাতীয় প্রেসক্লাবে চার সদস্যকে সতর্কবার্তা এবং পাঁচ সাংবাদিককে নিষিদ্ধ করার ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। ডিইউজে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানায়, জাতীয় প্রেস ক্লাবে ১৮ মাস ধরে তালাবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় খুলে দেওয়ার দাবিতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে পাঁচ সাংবাদিককে নিষিদ্ধ করার ঘটনা খুবই উদ্বেগ ও ন্যাক্কারজনক।


নিষিদ্ধ পাঁচ সাংবাদিক হলেন: সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফ আলী, বর্তমান কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক এবং সাংবাদিক রহিমা খানম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটি অস্বীকার করা যায় না। এই স্লোগান দেওয়ার কারণে সাংবাদিকদের প্রেস ক্লাব থেকে নিষিদ্ধ করা বাক স্বাধীনতার ওপর আঘাত।”

ডিইউজে পেশাদার সাংবাদিকদের ‘বহিরাগত’ বলে উল্লেখ করার ঘটনাটিকেও অস্বীকারযোগ্য ও অসম্মানজনক আখ্যা দিয়েছে। এছাড়া সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন ও সিনিয়র সদস্য রেজাউল করিমকে সতর্কবার্তা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেছেন, ইউনিয়নের তালা খুলে দেওয়া, গঠনতন্ত্র না মেনে সাংবাদিকদের সদস্যপদ বহিস্কার বা স্থগিতকরণ পুনর্বহাল করতে হবে এবং মিথ্যা মামলায় বন্দি সাংবাদিকদের মুক্তি দিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ