Views Bangladesh Logo

শহীদ মিনারে ডাকসুর শ্রদ্ধা নিবেদন, সদস্যদের না জানানোয় ক্ষোভ সর্ব মিত্র চাকমার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। তবে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে ছাত্র সংসদের সব সদস্যকে অবহিত না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে নেওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন তিনি। পোস্টে তিনি লেখেন, হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া ও উম্মে সালমাসহ কয়েকজন সদস্য বিটিভির মাধ্যমে জানতে পেরেছেন যে ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।

শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ কয়েকজন নেতা শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে, একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ