Views Bangladesh Logo

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডাকসু নির্বাচন, তফসিল ২৯ জুলাই

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা করা হবে ২৯ জুলাই।

রোববার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন ও ডাকসুর অংশীজনদের সাথে আলোচনার পর এ ঘোষণা দেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

পরে অধ্যাপক জসীম সাংবাদিকদের জানান, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে বলে আশাবাদী কমিশন। ওই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা।

ছয়টি স্থানে ভোটকেন্দ্র স্থাপনে এবারের ডাকসু নির্বাচন আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ