Views Bangladesh Logo

আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, সমাবশে

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ও ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

রবিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ কর্মসূচির আয়োজন করে 'ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া'।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা 'ইসকন, তুমি সন্ত্রাসী, স্বৈরাচারের সাথী', 'বাংলাদেশে ইসকনের ঠাই নেই ঠাই নেই' ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ কর্মসূচি পালনকালে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের গ্রেপ্তার, ইসকন নিষিদ্ধ করা, ইসকনের অর্থের উৎস অনুসন্ধান ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে ঢাবির আইন অনুষদের শিক্ষার্থী সাখাওয়াত জাকারিয়া বলেন, ‘কে বা কারা অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে তা আমাদের কাছে স্পষ্ট। তারা কোনো মুসলমানকে হত্যা করেনি, হত্যা করেছে একজন সরকারি আইনজীবীকে। কোনো ধর্মীয় সংগঠনের এ ধরনের কাজ করা উচিত নয়। এই সংগঠনটি উগ্র হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত। সনাতনীদের কোনোভাবেই ইসকনকে সমর্থন করা উচিত নয়।’

সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসকনের বিরুদ্ধেও আপনাদেরও আওয়াজ তোলা উচিত। ইসকন ও উগ্র হিন্দুত্ববাদকে নিষিদ্ধ করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সরকারি আইনজীবী হত্যার নজির নেই। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করা উচিত এবং তাদের অর্থায়ন কোথা থেকে আসে তা আমাদের খুঁজে বের করতে হবে।’

তিনি আরও বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শেখ হাসিনার মতো যারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।’

বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, 'জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকায় ইসকনকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে। তাই বাংলাদেশেও এটি নিষিদ্ধ করা উচিত।’

এর আগে আন্দোলনকারীরা ছাত্র-শিক্ষক কেন্দ্রের রাজু ভাস্কর্যের সামনে আইনজীবী সাইফুলের গায়েবানা নামাজে জানাজা পড়েন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ