Views Bangladesh Logo

ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আমি বিশ্রামে থাকতে চাই।

প্রক্টরের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।

২০২৪ সালের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনেও পরিবর্তন আসে। গত দুই মাসে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যেই প্রক্টর পদ থেকে সাইফুদ্দীন আহমদের পদত্যাগ করলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ