Views Bangladesh Logo

বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ( মরণোত্তর ) ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হয়েছে।
আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা ৫৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেন। বঙ্গবন্ধুর পক্ষে স্বীকৃতিপত্রে স্বাক্ষর এবং ডিগ্রি ও স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাবি ভিসির সভাপতিত্বে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
এদিকে সকাল ১১টায় সমাবর্তনের কার্যক্রম শুরু করেন ঢাবি ভিসি। জাতীয় সংগীতের মাধ্যমে সমাবর্তন শুরু হয়; পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারির মাধ্যমে স্বাধীনতা এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ