Views Bangladesh Logo

ঢাবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের কমিটি প্রকাশ

ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করে সংগঠনটি।

এর আগে গত ২১ সেপ্টেম্বর শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। পরদিন ২২ সেপ্টেম্বর সেক্রেটারি এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন।

কমিটিতে সভাপতি ও সেক্রেটারি ছাড়া বাকিরা হলেন- সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমেদ জোবায়ের, ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নুর।

এ ছাড়া বিজ্ঞান ক্রীড়া সম্পাদক ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক আনিছ মাহমুদ সাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ