টিএসসি থেকে ঢাবি ছাত্রলীগ নেতা আটক
ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক লিপ্টন ইসলামকে আটক করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে টিএসসি এলাকা থেকে তাকে আটকের পর শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে টিএসসি এলাকা থেকে লিপ্টন ইসলামকে আটক করেন ঢাবির নাট্য সংসদের কিছু শিক্ষার্থী। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, থানায় নেয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে