Views Bangladesh Logo

ঢাবি ছাত্রদল নেতা হত্যা: উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদল নেতারা।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় নিয়ে উপাচার্য ও প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় এই অন্তর্বর্তী সরকারকে বিদায় করতে আমরা বাধ্য হব।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, কোনো গোষ্ঠীকে সহায়তা করতে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব দেয়া হয়নি।

পদত্যাগের দাবিতে আজ বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ