ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থী-স্টেকহোল্ডারদের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠক ৪ ফেব্রুয়ারি
সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে ডাকসু নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।
বিষয়টি চূড়ান্ত করতে সাধারণ শিক্ষার্থী, সক্রিয় ছাত্র সংগঠন ও নির্বাচন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠকটি হবে আগামী ৪ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাবির প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মামুন আহমেদের সভাপতিত্বে নির্বাচন বিষয়ক কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ঢাবির জনসংযোগ কার্যালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডাকসু নির্বাচনী আচরণবিধিকে সময়ের সঙ্গে আরও প্রাসঙ্গিক করতে বৈঠকে সবার মতামত নেয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে