Views Bangladesh Logo

বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের গণবিবাহের আয়োজন নিয়ে যা জানাল ঢাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীদের গণবিবাহের আয়োজন না করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এর আগে ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের কিছু শিক্ষার্থীরা গণবিবাহের আয়োজনের ঘোষণা দেয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাবির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন হলে গণবিবাহ আয়োজনের খবর ফেসবুক ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এটা নিয়ে গুজব ছড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নোটিশে বলা হয়েছে, এই ধরনের কোনো ইভেন্টের অনুমোদন দেয়া হয়নি এবং কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।

ঢাবির জনসংযোগ বিভাগ জানিয়েছে, একটি একাডেমিক প্রতিষ্ঠান হিসাবে ঢাবির ঐতিহ্যগত মূল্যবোধ আছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই ধরনের সামাজিক অনুষ্ঠানের কোনো ভূমিকা নেই।

জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই উদ্যোগটি শিক্ষার্থীদের সম্পূর্ণ ব্যক্তিগত। এই ধরনের অনুষ্ঠানের আয়োজন, প্রচার বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ