Views Bangladesh Logo

নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীনস্থ দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্ব খাতে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পার্সোনাল ডাটা শিট (পিডিএস) হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক ব্যতীত সব পর্যায়ের কর্মচারীদের আগামী ১৫ কর্মদিবসের মধ্যে অনলাইনে পূর্ণাঙ্গ তথ্য আপলোড করতে বলা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অনলাইনে সংরক্ষিত তথ্য ও পিডিএসের তথ্য ব্যবহার করে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে। এ জন্য সংশ্লিষ্টদের তথ্য হালনাগাদ করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে আপলোড করে পিডিএস ও সংশ্লিষ্ট তথ্য হালনাগাদের জন্য এর আগেও নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২ জুলাই ও ২০২৫ সালের ২২ এপ্রিল পৃথক নির্দেশনা জারি করে মাউশি।

এমন অবস্থায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে মাউশি ও এর অধীন অফিস-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্ব খাতে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।



মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ